1. live@www.jugerbartanarayanganj.com : যুগের বার্তা নারায়ণগঞ্জ : যুগের বার্তা নারায়ণগঞ্জ
  2. info@www.jugerbartanarayanganj.com : যুগের বার্তা নারায়ণগঞ্জ :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ান পেল সদর উপজেলা প্রশাসনের সহায়তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

  • জাহাঙ্গীর হোসেনঃ
    মানবিক সহায়তা সহমর্মিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর পাশে প্রশাসন
    মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ানের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কার্যালয়ে শিশু রাইয়ানের চলাচলের সুবিধা ও জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এ সময় রাইয়ানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পবিত্র চন্দ্র মন্ডল।

    সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি আমাদের দায়িত্ব ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। প্রতিবন্ধিতা কোনো শিশুর স্বপ্ন, সম্ভাবনা কিংবা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। প্রয়োজন যথাযথ সহযোগিতা, সহমর্মিতা এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ।

    সদর উপজেলা প্রশাসন মনে করে, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রত্যেক শিশুর জন্য মর্যাদাপূর্ণ জীবন, সমান সুযোগ এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।

    মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সদর উপজেলা প্রশাসন এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট